Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

ফেসবুকের নতুন ১০ টি ফিচার

ফেসবুকের নতুন ১০ টি  ফিচার
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একশ পঞ্চাশ কোটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগএর মাধ্যম ফেসবুক।  সবার চেয়ে নিজেদের এগিয়ে সামনে রাখতে প্রায়ই বিশেষ ফিচার ছাড়ে ফেসবুকে । ‘৩৬০ ডিগ্রি ভিউ’ থেকে ‘Video প্রোফাইল পিকচার’ কত কিছুই না এনেছে ফেসবুক। এসব ফিচার ফেসবুক কে আরোও আকর্ষণীয় করে তুলেছে। আর এর ব্যবহারও হয়েছে অনেক সহজ।Times of India প্রতিবেদন অনুযায়ী ফেসবুকের সম্প্রতি আনা কয়েকটি শীর্ষ ফিচার দেওয়া হলো। আশা করি আপনাদের ভাল লগবেঃ 
Live ভিডিও স্ট্রিমিং
Live নামে নতুন একটি ফিচার চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে উল্লেখযোগ্য user তাদের লাইভ ভিডিও প্রচার করতে পারবে। অবশ্য গত বছর থেকেই ফেসবুকের নির্দিষ্ট অ্যাপে এই ফিচার চালু আছে। 
Verified ব্যবহারকারীদের বিশেষ অ্যাপ
সাংবাদিকসহ Verified ব্যবহারকারীরা বিশেষ অ্যাপের মাধ্যমে ফলোয়াদের সঙ্গে বিশেষভাবে যুক্ত হতে পারবেন। এ ছাড়া বিশেষ পোস্টও শেয়ার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট ফরম পূরণ করে অ্যাপটি ডাউনলোড করতে হবে।
নতুন রূপে নোটস
ফেসবুকের নোটস ফিচারটি এসেছে নতুন রূপে। এটি এখন দেখতে অনেকটা Blog এর মতো। নোটের ফন্ট পরিবর্তনের যথেষ্ট সুযোগ আছে। এ ছাড়া Post এর ওপর বড় করে ছবি দেওয়ারও সুযোগ রাখা হয়েছে।
৩৬০ ডিগ্রির সহযোগী অ্যাপ
৩৬০ ডিগ্রি ভিডিওর জন্য সহযোগী অ্যাপ এনেছে ফেসবুক। ব্যবহারকারীকে ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা দেবে এই অ্যাপ। এটি তৈরি করতে বিখ্যাত প্রতিষ্ঠান অকুলাসের সঙ্গে কাজ করেছে ফেসবুক।
ভিডিও হবে প্রোফাইল পিকচার
ফেসবুকের একজনের প্রথম পরিচয় হলো তার প্রোফাইল পিকচার। আর একে আরো সুন্দর করে উপস্থাপন করতে নতুন ফিচারে কোনো ভিডিওকেই প্রোফাইল পিকচার করার সুযোগ করে দিয়েছে ফেসবুক।

Dislike Button
কোনো কিছু ভালো লাগলে লাইক দেই আমরা। তবে আমাদেরত  ফেসবুকের সব পোস্টই তো আর ভালো লাগে না। কিছু কিছু পোস্ট ফেসবুকের নিয়মের মধ্যে থাকলেও অনেকের কাছে তা ভালো না-ও লাগতে পারে। তবে দীর্ঘদিন ফেসবুকে লাইক বাটন থাকলেও কোনো Dislike Button ছিল না। সম্প্রতি এই ফিচার চালু হয়েছে।
আরো Video
ফেসবুকের এখন প্রায়ই অনেক Video দেখা যায়। আর এসব Video দেখলে নিচে দেখা যায় এমনই আরো কয়েকটি Video এসে উপস্থিত। একে সম্ভব করেছে ফেসবুকের ‘সাজেস্টেড আট ভিডিও’ ফিচার।
ইন্সট্যান্ট আর্টিস্ট
মোবাইল ফোনে পড়াকে আরো দ্রুত করতে চাইছে ফেসবুক। এরই প্রাতিষ্ঠানিক নাম দিয়েছে instant। এই ফিচার মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার আরো দ্রুত করবে বলে জানিয়েছে ফেসবুক।
রিয়াল টাইম সার্চ
কোনো বিষয়ে সার্চ করে সেই সম্পর্কে নতুন সব তথ্য ও মন্তব্য দ্রুত পাওয়ার ব্যবস্থা ‘Real Time Search’। সম্প্রতি এই ফিচার এনেছে ফেসবুক।
notificationব্যবহারকারীর হাতে
Notification  ব্যবস্থা আরো user দের হাতে তুলে দিয়েছে ফেসবুক। এখন কোনো ব্যবহারকারী নিজেই ঠিক করে নিতে পারবেন  সে কোন বিষয়গুলো সম্পর্কে জানতে চাচ্ছে।

Facebook মেসেঞ্জার থেকে Log out হোন সহজেই


Facebook মেসেঞ্জার থেকে Log out হোন সহজেই
নিঃসন্দেহে Facebook বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং চ্যাটিং করার জন্যও এর জনপ্রিয়তার জুড়ি নেই। অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে Facebook চ্যাটিং করার জন্য Facebook
মেসেঞ্জারটিও সকল মেসেঞ্জার অপেক্ষা অধিক জনপ্রিয়। Facebook ইউজারদের প্রত্যেকেই প্রায় তাঁর অ্যান্ড্রয়েড ফোনে Facebook মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে থাকেন।
কিন্তু লক্ষ্য করেছেন কি, Facebook মেসেঞ্জার অ্যাপটিতে লগ আউট করার জন্য কোন অপশন নেই? Facebook মেসেঞ্জারে লগিন করা প্রত্যেক ব্যবহার কারীই এটি খেয়াল  করেছেন যে, মেসেঞ্জারটি থেকে লগ আউট হওয়ার কোন অপশন পাওয়া যায় না। আসলেই তাই। Facebook  মেসেঞ্জারে আসলে কোন Log outঅপশন নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি Facebook মেসেঞ্জারের সবচেয়ে বাজে দিক হচ্ছে এটি। এই লগ আউট অপশন না থাকায় প্রায় অনেকেই ঝামেলায় পড়েন। কোন কারণে লগ আউট করার প্রয়োজন দেখা দিলে লগ আউট হওয়া সম্ভব হয়না। অনেকেই মেসেঞ্জারে এক অ্যাকাউন্টে Log in করে পরবর্তীতে অন্য অ্যাকাউন্টে লগিন করতে চাইলে তখন আবিষ্কার করেন যে, মেসেঞ্জারে লগ আউট অপশন নেই। কিন্তু ছোট একটু ট্রিকস খাটিয়েই আমরা Facebook মেসেঞ্জার থেকে লগ আউট হতে পারি সহজেই। Facebook মেসেঞ্জার অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে লগ আউট হওয়ার জন্য আমরা অ্যাপটির ডাটা ক্লিয়ার অপশন ব্যবহার করতে পারি। যারা ইতিমধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপসের ডাটা ক্লিয়ার কিভাবে করে তাদের নতুন করে শেখানোর কিছু নেই। তবে নতুন অ্যান্ড্রয়েড ইউজারদের স্বার্থে অ্যাপস ডাটা ক্লিয়ার করার টিউটোরিয়াল শেয়ার করছি।


ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট করার পদ্ধতি / টিউটোরিয়াল


আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে, Facebook মেসেঞ্জার থেকে লগ আউট হওয়ার জন্য আমরা এই অ্যাপটির ডাটা মুছে দিব। তবে এর আগে প্রথম কাজ হচ্ছে আপনার ফোনে Recent Apps List -এ যদি Facebook মেসেঞ্জার অ্যাপটি থেকে থাকে তাহলে প্রথমেই সেটি Recent Apps List থেকে রিমুভ করুন।
এবার Settings > Apps অপশনে গিয়ে Messenger অ্যাপটি ক্লিক করুন।
এখন Clear Data বাটনটিতে ক্লিক করলে Delete App Data নামের একটি পপ আপ উইন্ডো পাবেন। সেখানে Ok ক্লিক করে দিন। ব্যাস, Facebook মেসেঞ্জার অ্যাপটির ডাটা মুছে ফেলা হয়েছে। মানে এর আগে মেসেঞ্জারটি ইউজ করার সব ডাটা ফোন থেকে মুছে ফেলা হয়েছে।
Facebook মেসেঞ্জার থেকে Log out হোন সহজেই

Facebook মেসেঞ্জার থেকে Log out হোন সহজেই


এখন বলা চলে, Facebook মেসেঞ্জার অ্যাপটির ডাটা মুছে ফেলার কারণে পূর্বে লগ-ইন করা আইডি থেকে আপনি লগ আউট হয়ে গেছেন। এবার চালু করুন Facebook মেসেঞ্জার অ্যাপটি। দেখবেন মেসেঞ্জারে ওয়েলকাম জানিয়ে আপনার আগের অ্যাকাউন্ট নেম আবারো দেখাচ্ছে। ভাববেন না, লগ আউট হয়নি। লগ আউট হয়েছে। আসলে মেসেঞ্জার অ্যাপটি সম্পূর্ণ ভাবেই Facebook  এর মূল অ্যাপের সাথে ইন্ট্রিগ্রেটেড থাকায় আপনার অ্যাকাউন্ট নেম দেখাবে। তবে আপনি নতুন কোন Facebook অ্যাকাউন্ট দিয়ে মেসেঞ্জারে লগিন করতে চাইলে দেখবেন Switch Account নামের একটি অপশন আছে। সেটায় ক্লিক করে যথানিয়মে মেসেঞ্জারে লগিন করুন আপনার কাঙ্ক্ষিত ইমেইল, পাসওয়ার্ড দিয়ে।
এই হলো Facebook মেসেঞ্জার থেকে লগ আউট হবার সহজ টিউটোরিয়াল। এর চেয়ে সহজ টিউটোরিয়াল নেই। কারণ Facebook  মেসেঞ্জারে লগ আউট অপশনটি না থাকাতেই আমরা এরকম ঘুরায় প্যাঁচায় ট্রিকস খাটিয়ে লগ আউট হলাম। তবে Facebook মেসেঞ্জারে একটি লগ আউট অপশন থাকা অবশ্যই উচিৎ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।